কুলাউড়া থানার এএসআই ওয়াসিমকে দায়িত্বে অবহেলায় প্রত্যাহার

August 9, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় সম্প্রতি সুপ্রীম কোর্টের এক আইনজীবির বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কুলাউড়া থানার এএসআই মোঃ ওয়াসিমকে প্রত্যাহার করা হয়।

বুধবার ৭ আগস্ট কুলাউড়া থানা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার) এর সাথে সুধীজনদের মতবিনিময় সভায় এক ব্যবসায়ী নেতার অভিযোগে এএসআই ওয়াসিমকে তাৎক্ষণিক প্রত্যাহারের ঘোষণা দেন এসপি।

জানা যায়, মতবিনিময় সভায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম পুলিশ সুপারকে অভিযোগ করে বলেন, সম্প্রতি উপজেলার ভাটেরার খাঁরপাড়া গ্রামে গভীর রাতে সুপ্রিম কোর্টের আইনজীবী খালেদ আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় টহলের দায়িত্বে ছিলেন কুলাউড়া থানার এ এস আই মো. ওয়াসিম। ডাকাতির খবর পেয়ে ওয়াসিম ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক বিষয়টির গুরুত্ব দেননি।

তিনি তখন ওয়ারেন্টের আসামি ধরতে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান। পরদিন সকালে ওসিসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।’

পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, ‘বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উলে¬খ্য, মঙ্গলবার ২৯ জুলাই রাত আড়াইটার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী, সাবেক সহকারী এটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি খালেদ আহমদের নিজ বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com