কুলাউড়ায় ঈদ কেন্দ্র করে থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

August 10, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ঈদ কেন্দ্র করে থানা পুলিশের মোটরসাইকেল মহড়া কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার ৮ আগষ্ট দুপুরে মোটরসাইকেল মহড়া বের হয়।

নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশের উদ্যোগে মোটরসাইকেল মোবাইল টিম চালু করা হয়েছে। এই টিম সব সময় নিরাপত্তার দায়িত্বে থাকবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।

বৃহস্পতিবার থেকে এই মোটরসাইকেল মোবাইল টিমের কার্যক্রম শুরু হয়েছে। কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ও ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে এই মোটর সাইকেল মহড়া বের করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, প্রতিদিন এই টিম পৌর শহর থেকে শুরু করে উপজেলার সকল ইউনিয়ন এলাকায় টহল দিবে। প্রতি মোটরসাইকেলে দুইজন করে পুলিশ সদস্যরা কাজ করবেন। আর এই টহল কার্যক্রম পবিত্র ঈদুল আযহা ও ১৫ আগস্ট পর্যন্ত চলবে।

তিনি আরো বলেন, ‘ঈদের সময়টাতে পশুর হাট ও ব্যাংক এলাকায় অসাধু ব্যবসায়ী চক্র, ছিনতাইকারী সক্রিয় থাকে। এ সময় শহরে যানজটও লেগে থাকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com