পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কমলগঞ্জে ৩ হাজার ৯২৪ জনের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ

August 10, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার ৯২৪ জন দরিদ্র ও দুঃস্থ্যের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শনিবার ১০ আগস্ট সকাল থেকে শমশেরনগর, মুন্সীবাজার, আলীনগর, রহিমপুর ও আদমপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার শমশেরনগর ইউনিয়নে  ৮৫১ জন, মুন্সীবাজার ইউনিয়নে ৪৯১ জন, আলীনগর ইউনিয়নে ৭৮৭ জন, রহিমপুর ইউনিয়নে ৯৩৫ জন ও আদমপুর ইউনিয়নে  ৮৬০ জনের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। ৫টি ইউনিয়নে মোট ৩ হাজার ৯২৪ জন দরিদ্র ও দুঃস্থ্যের মাঝে মোট ৫০ হাজার ৮৬০ কেজি চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে কমলগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঈদুল আযহা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪৯ মে.টন বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com