সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত

August 12, 2019,

স্টাফ রিপোর্টার॥ যথাযথ মর্যদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যে দিয়ে মৌলভীবাজারের ঈদুল আযহা পালিত হয়েছে। হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট সোমবার সকাল ৬টা ৩০মিনিটে মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে ঈদুল আযহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে সর্বস্থরের মানুষ এক কাতারে নামাজ আদায় করেন।
ঈদের নামাজ পূর্বে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, পৌর মেয়র ফজলুর রহমান।
প্রথম জামাতে ইমামতি করবেন মুফতি মোহাম্মদ শামছুল ইসলাম, পেশ ইমাম, জেলা জামে মসজিদ ও অধ্যক্ষ, হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন কামিল মাদ্রাসা। সানী ইমামের দ্বায়িত্ব পালন করেন আলহাজ্ব হাফিজ মির্জা শামিম আহমদ, পেশইমাম, দরগাহ জামে মসজিদ, মৌলভীবাজার।
২য় জামাত সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আসাদ আহমেদ চৌধুরী, পেশ ইমাম ধরকাপন জামে মসজিদ। সানী ইমামের দ্বায়িত্ব পালন করেন মাওলানা জয়নুল হক, ইমাম সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ।
৩য় জামাত সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে ইমামতি করেন মাওলানা মোজাহিদুল ইসলাম, খতিব, দারুল উলুম টাইটেল মাদ্রাসা জামে মসজিদ। সানী ইমামের দ্বায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা হাম্মাদ বিল্লাহ,ইমাম দর্জিরমহল জামে মসজিদ।
প্রত্যেকটি জামাত শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়।
এছাড়াও জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল, জুড়ি ও বড়লেখা উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com