মৌলভীবাজারে সন্ধ্যার মধ্যেই কোরবানীর বর্জ্য অপসারণ

August 12, 2019,

স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদুল আযহায় শহরবাসীর কারবানীর বর্জ্য পরিস্কারে নেমেছে মৌলভীবাজার পৌরসভা। ১২ আগস্ট সোমবার সন্ধ্যার মধ্যেই পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন রাস্তা ও  বাসায় পড়ে থাকা বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। বর্জ্য অপসারণের সার্বিক কাজ তদারকি করছেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।
তিনি আরো জানান, ঈদের দিন ভোর থেকেই হাটের বর্জ্য অপসারণ শুরু করায় বিকালের মধ্যে তা শেষ পর্যায়ে চলে এসেছে। একই সাথে এখন চলছে কোরবানীর বর্জ্য পরিস্কারের কাজ। অন্যান্য বারের মতো এবারো সন্ধ্যা ৬টার মধ্যে সকল বর্জ্য পরিস্কার সম্ভব হবে বলে জানান তিনি।
মৌলভীবাজার পৌরসভার ৬৬ জন পরিচ্ছন্নতা কর্মী কোরবানীর বর্জ্য অপসারণে কাজ করছে। বজ্য অপসারণে ১১টি ট্রাক রয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা এই কাজে সার্বিক সহযোগীতা করছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com