কমলগঞ্জে মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে ছাত্র সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

August 15, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে ছাত্র সমাবেশ ও ১৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার ১৪ আগস্ট দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, বামডো’র সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক স্বপন, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম এর সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মো. শাহাজ উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ:শিক্ষক মো: কামাল উদ্দিন, সহ:শিক্ষক হুমাযুন রেজা সোহেল প্রমূখ। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থী ১৪০ জনকে ক্রেস্ট, ডায়েরী ও কলম দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com