জাতীয় শোক দিবসে মখলিছুর রহমান কলেজে র‌্যালি ও আলোচনা সভা

August 15, 2019,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা করেছে আলহাজ্ব মো. মখলিছুর রহমান ডিগ্রি কলেজ।

১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি শোক র‌্যালী বের হয়। নাজিরাবাদ ইউনিয়নের ইউসুফনগর গ্রামে র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বৃট্রিশ কাউন্সিলার ও এম.আর গ্রুপের চেয়ারম্যান কলেজের প্রতিষ্ঠাতা এম এ রহিম ছয়বারের (সিআইপি)।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসিমা রহিম, কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব, মাহি ইফতেখার রহিম, ইসরাত আনজুম রহিম, জান্নাত নওমিন রহিম।

কলেজের শিক্ষক নিরুপম দাশের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক অরবেন্দু বিকাশ, কাকরী ভট্রচার্য্য প্রমুখ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন সিআইপি এম এ রহিম ও যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসিমা রহিম। কলেজের শিক্ষার্থীদের মধ্যে শিরনী বিতরণ করেন তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com