কুলাউড়ার ভাটেরায় ডাকাতি হওয়া মোটরসাইকেল উদ্ধার

August 17, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ভাটেরা ইউপির খাড়পাড়া গ্রামের সুপ্রিমকোর্টের আইনজীবি অ্যাডভোকেট খালেদ আহমদ ও  আজিজুর রহমান টুটু’র বাড়ীতে অজ্ঞাতনামা ডাকাতরা ডাকাতিকালে ২টি মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল লুট করে নিয়া যায়। ১৩ আগস্ট রাত্রে পুলিশ অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।

মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঘটনার সহিত জড়িত দু’জন আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র পাইপগান উদ্ধার করেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী সঙ্গীয় ফোর্স সহ ০২(দুই) দিন ব্যাপী অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দেবপাড়া হইতে লুন্ঠিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com