কুলাউড়ায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবক আটক

August 17, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে ঈদের দিন ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল (১৯) নামক এক যুবককে বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকেলে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, হাজিপুর ইউনিয়নের কোদালিপার দাউদপুর গ্রামের ৭ বছরের এক শিশু কোরবানির মাংস দিতে পাশর্^বর্তী ভূঁইগাঁও গ্রামের ওহাব উল¬াহর বাড়িতে যায়। এসময় ওহাব উল¬াহর ছেলে জামাল তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি তার বাড়িতে ফিরে গেলে পরিবারের লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে শিশুর পিতা ঘটনার পরদিন ১৩ আগস্ট কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকেলে হাজিপুর ইউনিয়ন থেকে অভিযুক্ত জামালকে আটক করেন।

কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী জানান, মেয়েটিকে কেন মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানিনা। শিশুর পিতাকে একাধিকবার বলার পরও থানায় নিয়ে আসেননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com