কমলগঞ্জে শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতির অভিষেক-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট শনিবার রাত ৮ ঘটিকার সময় শ্রীরামপুর নয়াবাজারে এ অভিষেক অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আব্দস সুবহান চৌধুরী বাবুর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ২নং পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। বিশেষ অতিথি ছিলেন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, পতনঊষার ইউপির প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর, উপদেষ্টা পরিষদ সদস্য লুৎফুর রহমান চৌধুরী, সৈয়দ মুজিবুর রহমান মমরুজ, মো: জুনেদ আহমদ, আব্দুল আজিদ, সহকারি শিক্ষক আব্দুল করিম।
শপথ গ্রহণ করেন ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো: শামছুর রহমান, সহ সভাপতি মো: তমিজ মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক মো: নোমান আহমদ, তথ্য ও প্রচার সম্পাদক মো বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: খলিলুর রহমান, সদস্য মো: আরজান মিয়া, ছনোয়ার মিয়া, সুলেমান আহমদ, মো: মাসুক আহমদ। নির্বাচিত সাধারন সম্পাদক আছকর আলী দেশের বাইরে থাকায় ও সদস্য মামুন আহমদ অনুপস্থিত না থাকায় তাদের শপথ গ্রহন করা সম্ভব হয়নি।



মন্তব্য করুন