কুলাউড়ায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি॥ ওয়ারেন্টেভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার ১৫ আগস্ট রাত প্রায় ৯টায় কুলাউড়া থানার এএসআই এরশাদ স্থানীয় টিলাগাঁও বাজার থেকে ওয়ারেন্টভুক্ত আসামী জয়নাল মিয়াকে গ্রেফতার করেন। জয়নাল টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে।
গত ২৭ জুলাই জয়নাল মিয়ার স্ত্রী বাদী হয়ে মৌলভীবাজার আদালতে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে জয়নাল মিয়াকে প্রধান আসামী করে এবং তার চাচা বাগৃহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মছব্বিরসহ ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা (নং-জিআর/১২৯) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওয়ারেন্টভুক্ত আসামী জয়নাল মিয়াকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে পরদিন
মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য সুলতান মিয়া জানান, জয়নাল মিয়ার বিরুদ্ধে আদালতে যৌতুক ও নারী নির্যাতন মামলা রয়েছে।



মন্তব্য করুন