ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

August 19, 2019,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজার, দেওরাছড়া চা বাগান রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ১৯ আগস্ট পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স । অভিযানকালে কালেঙ্গা বাজারে অবস্থিত আইয়ুব আলি খাদ্য ভান্ডারকে ৩ হাজার টাকা, দেওরাছড়া চা বাগান রোডে অবস্থিত তারিফ মেডিসিন কর্ণারকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা, ফিজিশিয়ান সেম্পল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com