কমলগঞ্জে মাছের পোনা অবমুক্ত

August 19, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৯ আগস্ট সোমবার কমলগঞ্জের বিভিন্ন মুক্ত জলাশয়, কেওলার হাওরসহ প্রাতিষ্ঠানিক পুকুরে এসব পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, মৌলভীবাজার জেলা মৎস্য দপ্তরের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাসুদ রানা, কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আছাদ উল্লাহ।

জানা যায়, রাজস্ব বরাদ্দের আওতায় ২০১৯-২০ অর্থবছরে কমলগঞ্জে ৩৪৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com