কুলাউড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তান গুরুতর আহত

এইচ ডি রুবেল॥ কুলাউড়া স্কুল চৌমুহনীতে সিএনজি অটো রিক্সা ও ট্রাক সংঘর্ষে একি পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার ২০ আগস্ট রাতে এ দূর্ঘটনা সংঘটিত হয়। এতে একি পরিবারের গুরুতর আহতরা হলেন নাছির (৪৫) রেহানা পরভিন (৩৫) ও পাঁচ বছরের মে ঐতি।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের কুলাউড়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন ইউরো ফার্মার কুলাউড়া মার্কেটিং ম্যানেজার মো. নাসির (৫০), তাঁর স্ত্রী রেহেনা (৪০) ও শিশু কন্যা ঐশী (৫)। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।
কুলাউড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলায়েত হোসেনসহ একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদিকে পুলিশ ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন বলেন, স্বামী ও স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন