কমলগঞ্জে গাঁজাসহ আটক-২

August 21, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জে গাঁজা সহ ২ যুবককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগস্ট বুধবার বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান ও এএসআই আয়াজ মাহমুদের নেতৃত্বে দেওছড়া চাবাগান সংলগ্ন বালুঘাট এলাকা থেকে পুলিশ তল্লাশী চালিয়ে প্রায় ৫’শ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে-শরিফপুর ইউনিয়নের ইটারঘাট গ্রামের সাজিদুর রহমানের ছেলে রুহুল আমীন (২৫) ও মানগাঁও গ্রামের আসাদুর রহমানের ছেলে জুনায়েদ মিয়া (২৩)। আটককৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com