কমলগঞ্জে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আটক

August 21, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে আরিক মিয়া (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত ১টি ডাকাতি মামলার ও ৫টি বিচারাধীন ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার করেছেন কমলগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আরিক মিয়া বনঁগাও গ্রামের আনিছ মিয়া ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার ২০ আগস্ট ভোর ৪টায় বনগাওঁ আরিক মিয়ার শশুর বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তোফায়েল আহমদ, এসআই চম্পক দাম ও এএসআই হামিদুর রহমানসহ পুলিশের একটি টিম ওয়ারেন্টভুক্ত আরিক মিয়া গ্রেফতার করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী আরিক মিয়ার উপর ওয়ারেন্টভুক্ত ১টি ডাকাতি মামলা ও ৫ টি বিচারাধীন ডাকাতি মামলা রয়েছে। বুধবার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com