ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

August 21, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার  ব্রাক্ষণবাজার ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ২১ আগস্ট  ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে পূর্ব ব্রাক্ষণবাজারে অবস্থিত পলাশ এন্ড প্রকাশ হোটেলকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত ঘিলাছড়া হোটেলকে ২ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত হোটেল নাইওরীকে ৩ হাজার টাকা, মৌলভীবাজারে রোডে অবস্থিত আনমনা বিউটি পার্লারকে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, খোলা অবস্থায় রাস্তার পাশে খাদ্য পণ্য রেখে বিক্রয় করা, বিউটি পার্লারে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী  রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com