নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দুই প্রবাসীর সাথে মতবিনিময়

August 22, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আব্দুর নুর নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রব ও দুবাই প্রবাসী ব্যবসায়ী জহির উদ্দিন এর বিদ্যালয়ে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

২২ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পতনঊষার ইউনিয়নের রাধাগোবিন্দপুর আব্দুর নুর নূরজাহান উচ্চ বিদ্যালয় এর অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় ও সুধী সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ইমতিয়াজ আহমেদ বুলবুল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর নুর মাষ্টারের সভাপতিত্বে ও সংবাদকর্মী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রব, দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জহির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন লিখন, পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ডা: বনমালী দাশ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, কমরেড সাইফুর রহমান, ভূমি দাতা শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, ডাঃ গৌরাঙ্গ দেবনাথ, আছকন আলী, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মিজান আনছারী, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বেলাল আহমদ তালুকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com