কমলগঞ্জে ভোক্তা অধিকার দুটি প্রতিষ্ঠানে জরিমানা আদায়

August 22, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের দুটি প্রতিষ্ঠানের ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়ে। ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা দিয়ে খাদ্যপন্য তৈরি করার দায়ে শমশেরনগর বাজারের ঢাকা  ফুডস এন্ড বেকারী ৩০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় জেবিএল ফার্মেসী ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com