জাতীয় শোক দিবস ও গ্রেনেট হামলায় নিহতদের স্বরণে কমলগঞ্জে আলোচনা সভা ও শোক র‌্যালি

August 24, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও ২১ শে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। ২৪ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৩টায় ভানুগাছ সাবরেজিষ্টার অফিস মাঠে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যক্ষ হেলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সিদ্দেক আলী, আইন বিষয়ক সম্পাদক এম আজাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো.রিয়াজুল ইসলাম, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মুনিম তরফদার, উপজেলা অওয়ামীলীগের অর্থ সম্পাদক সোলেমান মিয়া।

অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুহিদ্দিন আহমেদ, সেচ্ছাসেবক লীগের সদস্য মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগ সম্পাদক সাকের আলী সজীব প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com