কমলগঞ্জে নারী চা শ্রমিকের হত্যাকারী গ্রেফতার ॥ স্বীকারোক্তিমূলক জবানবন্দি

August 25, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানে এক নারী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ সন্দেহমূলক এক আসামীকে আটক করেছিল। আটকের পর থানায় জিজ্ঞাসাবাদ শেষে রোববার মৌলভীবাজার আদালতে সে নারী চা শ্রমিককে হত্যার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার ২২ আগস্ট দিবাগত রাতে আলীনগর চা বাগানের পাক্কা লাইন শ্রমিক বস্তিতে তার নাম দিপালী রায় (৪০) নাম নারী চা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। গ্রেফতার হত্যাকারী আলীনগর চা বাগানের মৃত সিকান্দর আলীর ছেলে চা শ্রমিক ইসহাক মিয়া (৪০)। শুক্রবার রাতে কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ তাকে আটক করেছিল।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আলীনগর চা বাগানে নারী চা শ্রমিক তিন সন্তানের জননী দিপালী রায়কে নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি রহস্যজনক ভেবে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। গোপানে পুলিশি তদন্ত শেষে শুক্রবার রাতে একই চা বাগানের চা শ্রমিক ইসহাক মিয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে রোববার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করলে সে ১৬৪ ধারায় জবানবন্ধী দিয়ে নারী চা শ্রমিককে হত্যায় দায় স্বীকার করেছে।

কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ বলেন, আদালতে আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে, ঐ নারী চা শ্রমিকের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সম্প্রতি নারী চা শ্রমিক আরও পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলায় বৃহস্পতিবার রাতে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা রেকর্ড হলে সে মামলায় ইসহাক মিয়াকে আসামী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com