কুলাউড়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

August 27, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়ায় “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী (২৭-২৯ আগস্ট) ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জগলুল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সফি আহমদ সলমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নুরুল মাহমুদ ভূঁইয়া, সমবায় অফিসার মোঃ ছালিক আহমদ, খাদ্য কর্মকর্তা নূর হোসেন, বনবিট কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।

২৭ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যান থেকে মেলা উপলক্ষে একটি বিশাল র‌্যালী কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। প্রধান অতিথি একেএম সফি আহমদ সলমান ফিতা কেটে মেলার আনুষ্ঠনিক উদ্বোধন করেন। পরে প্রধান অতিথিসহ উপস্থিত সবাই মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জগলুল হায়দার চৌধুরী জানান, ফলদ বৃক্ষ মেলায় ১০টি স্টল রয়েছে। উপজেলার চারশত কৃষকদের মধ্যে ১০টি করে চার হাজার ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com