কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

August 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বুধবার ২৮ আগস্ট গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি এ.কে.এম কামরুজ্জামান
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন শমশেরনগর বাজার এলাকা থেকে ১৩০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. আলা উদ্দিন আহমেদ(২৮), পিতা-মৃত ছমেদ মিয়া, সাং-বিলের পাড়, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার।
গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com