শোক সংবাদ ॥ রেনুবালা শর্ম্মা ॥
August 31, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রাম নিবাসী ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মার মাতা রেনুবালা শর্ম্মা (৮০) ৩০ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সন্ধ্যায় ধীতেশ্বর গ্রামের নিজ পারিবারীক শ্মশানঘাটে প্রয়াত রেনুবালা শর্ম্মার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নুরুল মোহাইমীন, সাধারণ সম্পাদক রজত বিশ্বাস প্রমুখ।



মন্তব্য করুন