কুলাউড়া ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ইফতার মাহফিল

কুলাউড়া অফিস॥ ইনিষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ২০ জুন সোমবার কুলাউড়া ছামি-ইয়ামী চায়নিজ রেষ্টুরেন্টে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কুলাউড়া শাখার সভাপতি প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার জেলা সভাপতি মফিজুল ইসলাম ও জেলা সম্পাদক আনোয়ার হোসেন, সমিতির উপদেষ্টা উপজেলা প্রকৌশলী মোঃ আবুল হোসেন, জালালাবাদ গ্যাস ম্যানেজার আওলাদ হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে অংশ নেন সমিতির উপদেষ্টা প্রকৌশলী মোঃ ইয়াছিন আলী, সহসভাপতি প্রকৌশলী আলতাফ হোসেন, সম্পাদক প্রকৌশলী পারভেজ ইষেন, যুগ্মসম্পাদক প্রকৌশলী শওকত রিজভী চৌধুরী, সাংগঠনিক প্রকৌশলী আব্দুর রাকিব, অর্থ প্রকৌশলী সৈয়দ আবুল কালামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।



মন্তব্য করুন