কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত ১

October 2, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পাল্লাকান্দি এলাকায় বুধবার বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক আজবর আলী (৫০) নিহত হয়েছেন।

জানা যায়, কুলাউড়া-সমসেরনগর রোডে সিএনজি চালক আজবর আলী একা গাড়ী চালিয়ে যাওয়ার পথে পাল্লাকান্দি এলাকায় পেছন থেকে একটি চলন্ত লাইটেস গাড়ী সজোরে সিএনজি গাড়ীকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক আজবর গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। চালক আজবর আশ্রয়গ্রাম নিবাসী নিহত এরফান আলীর ছেলে।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই হারুন কুলাউড়া হাসপাতালে লাশের সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেন। ঘাতক লাইটেস চালক দুর্ঘটনার পর পর গাড়ী নিয়ে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com