কমলগঞ্জের ঐতিহ্যবাহী মুন্সীবাড়ীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ

October 5, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর (বাবুরবাজার) ঐতিহ্যবাহী জমিদারবাড়ীর (মুন্সীবাড়ী) ১৫০ বছরের পুরাতন শ্রীশ্রীদূর্গা ম-পে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শুক্রবার ৪ অক্টোবর সকাল ১০ টায় শতাধিক সনাতন (হিন্দু)- মুসলিম দরিদ্র মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ করেন মুন্সীবাজার হাসপাতাল, পতনউষার ইউনিয়নের রাজদিঘীরপার, আহমদিয়া মাদ্রাসা, জগন্নাথপুরের আখড়া, মহেন্দ্র কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ভূমি দাতা পরিবারের সদস্য স্কুল ম্যানেজিং কমিটির আজীবন সদস্য সহ অসংখ্য প্রতিষ্ঠানের দাতা, জমিদার মুন্সীঃ কালী প্রসাদ দাস চৌধুরীর বংশধর, মৌলভীবাজার জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট সমর কান্তি দাস চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অজয় কুমার দাস চৌধুরী (চয়ন চৌধুরী), অশোক কুমার দাস চৌধুরী, সুনির্ম্মল কুমার দাস চৌধুরী সাথী, সঞ্জয় কুমার দাস চৌধুরী ও চৌধুরী পরিবারের সদস্য মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী প্রমুখ।

স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, আজ আমি অত্যন্ত আনন্দিত। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আমাদের পরিবার আজ হিন্দু-মুসলিম দরিদ্রদের মধ্যে পুজার উৎসব ও আনন্দ ভাগাভাগি করেছে। এভাবে যেন সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারি। তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com