কুলাউড়ায় হাসি খুশি রক্তদান সংস্থার আত্মপ্রকাশ

October 5, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় এক ঝাঁক তরুণ ও যুবকদের নিয়ে গঠিত ‘হাসি-খুশি রক্তদান সংস্থা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে, ৪ অক্টোবর শুক্রবার রাত ৮ টায়  পৌর শহরের মাগুরাস্থ একটি বাসার আঙিনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

হাসি-খুশি রক্তদান সংস্থার সভাপতি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শাকির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সিলেটের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেটের আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ।  অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ড. নুরুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অশোক চন্দ। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক এস আলম সুমন, সাংবাদিক সাইদুল হাসান সিপন, সাংবাদিক এইচডি রুবেল, তরুণ সংগঠক তারেক মাসুদ, হাসি-খুশি রক্তদান সংস্থার উপদেষ্টা রবিউল হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ আহমদ, উপদেষ্টা রবিউল সানী মামুন, সদস্য মামুন প্রমুখ।

সংগঠনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি শওকত আহমদ মানিক, ইমরান ইসলাম, সহ সাধারণ সম্পাদক তানজিল আহমদ, আফসার আহমদ, সাংগঠনিক সম্পাদক অশোক চন্দ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ গৌত্তম রায়, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু সুফিয়ান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া সম্পাদক নূর আলম অপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রহমান উদ্দিন রায়হান। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সজল, সুরেন সিংহ, মহরম আলী, মো. সোহেল, মতিউর রহমান, সুজন আহমদ, রুনু আহমদ, মনির হোসেন, রফিকুল ইসলাম দৌলত, আব্দুল মান্নান টিপু, কামাল আহমদ, শাওন আহমদ, সিরাজুল গাজী, মোজাহিদ রহমান, রাজু মীর, লালন আহমদ, সুহেল আহমদ, সুমন চন্দ, নাজিম আহমদ সজিব, মুন্না আহমদ, অনিক চন্দ্র, মঞ্জুর আহমদ, শাহীদ আলী, তারেকুল ইসলাম (রাব্বি)

আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে সংগঠনের মোট ৪১ সদস্য বিশিষ্টি কমিটি প্রকাশ করা হয় এবং সংগঠনের সকল সদস্যদের পরিচয়পর্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সিলেটের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেটের আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের প্রথম রক্তদান সংস্থার নাম সন্ধানী। এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন যা আজ রক্ত ও চক্ষুদান সংগঠন নামে পরিচিত। ভালো কাজে তাঁদের ধারবাহিকতা এখনো অক্ষুন্ন রেখেছে। আজকের তরুণ এবং যুব সমাজ অনেক সচেতন। তাঁরাও বিভিন্ন কর্মকা-সমাজের পরিবর্তন করতে চায়। আপনারাও ভালো কাজ করতে এগিয়ে এসেছেন। আপনাদের নিয়ে গঠিত হাসি-খুশি রক্তদান সংস্থার সকল ভালো কাজে আামরাও পাশে থাকবো।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ড. নুরুল হক বলেন, ‘রক্তদাতারা রক্ত দিলে তাঁর নিজেরই উপকার হয়। কারন প্রতি ১২০ দিন পর মানুষের রক্তের কোষ মরে যায় আবার নতুন কোষের জন্ম হয়। যেহেতু ৪ মাস পর স্বাভাবিক রক্ত কোষ মরে যায় সেহেতু সেই রক্ত অন্য কাউকে দান করলে রক্তদাতা এবং রক্তগ্রহিতা উভয়ের উপকার হয়। বছরে অন্তত ২ বার অর্থাৎ ৬ মাসে একবার রক্ত দিলে মানুষের শরীরের কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com