মৃত্যুবার্ষিকী ॥ মফিজ আলী ॥

October 9, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি প্রখ্যাত চা শ্রমিকনেতা, ভাষা আন্দোলনের সংগঠক, জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের অগ্রসৈনিক জননেতা মফিজ আলী-এর ১১-তম মৃত্যুবার্ষিকী ১০ অক্টোবর বৃহস্পতিবার। এ উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রয়াত নেতার কমলগঞ্জ উপজেলার ধোপাটিলাস্থ সমাধিতে ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, গণতান্ত্রিক মহিলা সমিতি, হোটেল শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়ন, চা-শ্রমিক সংঘ, স’মিল শ্রমিক সংঘ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ এবং সকাল ১০.৩০ টার সময় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালে ১০ অক্টোবর সংগ্রামী এই জননেতা ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com