কমলগঞ্জে ছাত্রলীগ নেতার প্রবাস গমণ উপলক্ষে সংবর্ধনা

October 10, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো: ইমন আহমেদ এর প্রবাস গমণ উপলক্ষে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়েছে। বুধবার ৯ অক্টোবর রাত ৮টায় শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে স্থানীয় ব্রাদার্স পার্টি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সজিব মিঞার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম রাজুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সাকের আলী সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: মুহিবুল ইসলাম সুন্নাহ, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান সুজন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি অলিউর রহমান রাজু, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান জাবেদ, বর্তমান সভাপতি শাহ আলম তায়েফ, সাধারন সম্পাদক মোহাম্মদ বিন মুহিত, সহ-সভাপতি মিলাদুর রহমান সোহান, সহ-সভাপতি খালেদুর রহমান অমিত, যুগ্ম সাধারন সম্পাদক মাহিনুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক শুভাশিষ কর্মি শুভ। এছাড়াও শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ জবুর আলী, আব্দুল হাসিম, মারুফ হাসান নাহেন, সজিব আহমেদ প্রমুখ। সভা শেষে ছাত্রলীগ নেতা মো: ইমন আহমেদকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com