কমলগঞ্জে দিনব্যাপী চক্ষু শিবির
October 14, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ অক্টোবর সকাল ১০টায় শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে ডা. কামরুজ্জামান শিমুর আয়োজনে মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসকরা আগত চক্ষু রোগীদের সেবা প্রদান করেন।
মৌলভীবাজার আধুনিক চক্ষু শিবিরের আব্দুল খালিকের নেতৃত্বে ডা. সূচনা সিনহা ও ডা. খালেদ আহমদ তালুকদার আগত ১২৫ জন চক্ষু রোগীর চোখ পরীক্ষা করে সেবা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আয়োজক ডা. কামরুজ্জামান শিমু ও মৌলভীবাজার চক্ষু শিবিরের সংগঠক মো. সালাহ উদ্দীন। দলনেতা আব্দুল খালিক জানান, রোগীরা ৩০ টাকা দিয়ে নিবন্ধন করে চিকিৎসা সেবা গ্রহন করেন। তবে অতি দরিদ্র রোগীদের কাছ থেকে নিবন্ধনের কোন অর্থ গ্রহন করা হয়নি।



মন্তব্য করুন