ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার দক্ষিণবাজার, নবাবগঞ্জ রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ১৫ অক্টোবর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স । অভিযানকালে দক্ষিণবাজারে অবস্থিত হেলি ষ্টোরকে ২ হাজার টাকা, নবাবগঞ্জ রোডে অবস্থিত স্বর্ণা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, দক্ষিণবাজারে অবস্থিত শাহিনা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।



মন্তব্য করুন