কুলাউড়ায় ৫ দিন পর ইছমতের লাশ উদ্ধার আটক-৪

October 16, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় নিখোঁজের ৫ দিন পর কর্মধার পুঁটিছড়া পানপুঞ্জি থেকে ইছমত আলী (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ইছমত উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্য মৃত ইছহাক আলীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অভিযানে রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ আতিক জানান, ইছমত পুঁটিছড়া পানপুঞ্জির পার্শ্ববর্তী বিরোধপূর্ণ লম্বাছড়া পানপুঞ্জির পাহারার দায়িত্বে ছিলেন। শুক্রবার ১১ অক্টোবর থেকে ইছমতের কোন খোঁজ পাওয়া যায়নি। গত সোমবার তাঁর পরিবার থানায় নিখোঁজ হওয়ায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার বিভিন্ন তথ্যের সূত্রে রাত ৮টার দিকে স্থানীয় পুঁটিছড়া পানপুঞ্জিতে পুলিশ তল্লাশী অভিযান চালিয়ে তাঁর লাশ উদ্ধার করেছে।

তিনি আরো বলেন এ ঘটনায়, বেশ কয়েকজন খাসিয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই খাসিয়ারা ইছমতকে শুক্রবার হত্যার পর মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করেছে।

থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে অভিযানে রয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com