বাড়িতে অসামাজিক চলাকালে গ্রেফতার-২

October 19, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের পতনউষার ইউনিয়ন টিলাগড় গ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকায় নারী-পুরুষ ২ জনকে গ্রেফতার করেছে  পুলিশ। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদরেকে আটক করে। আটকৃত পুরুষ পতনউষার ইউনিয়নের টিলাগড় গ্রামের  আরজু খানের ছেলে  আব্দুল খান (৪২) ও নারী রাজনগরের করাইয়ার হাওরের বশির মিয়ার মেয়ে শামীমা আক্তার (২২)।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুল খানের বাড়িতে অভিযান চালায়। এসময় অসামাজিক কাজে লিপ্ত থাকায় আব্দুল খান ও করাইয়ার হাওরের শামীমা আক্তারকে আটক করে রাতেই ফাঁড়ির হাজতে নিয়ে আসেন।

উপ-পরিদর্শক আনজির হোসেন জানান, অসামাজিক কাজের আইনে মামলা করে আটকৃকতদের শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com