কমলগঞ্জে ধলাই নদীতে পড়ে শিশুর মৃত্যু

October 19, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ধলাই নদীতে পড়ে মারজানা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কমলগঞ্জ পৌরসভার ৬ নং কুমড়াকাপন ওয়ার্ডের মো. কদর মিয়ার মেয়ে। শুক্রবার ১৮ অক্টোবর সকাল ৯টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়া কাপন শিশুটি নদীর পানিতে পড়ে গেলে বেলা সাড়ে ১২টায় কমলগঞ্জ ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৯টায় শিশু মারজানা কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পানিতে পড়ে গেলে অনেক খোঁজাখোঁজির পর লাশ পাওয়া যায়নি। পরবর্তীতে কমলগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলামের সহায়তায় গ্রামবাসীরা বেলা সাড়ে ১২টায়  প্রায় ৫ কিলোমিটার দূরবর্তী চৈতন্যগঞ্জ গ্রাম এলাকায় ধলাই নদে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন।  কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com