কুলাউড়ায় আবার সড়কে সিএনজি দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

এইচ ডি রুবেল॥ কুলাউড়া ব্রাম্মণবাজার মিশন রোডে যাত্রীবোঝাই সিএনজি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছমিরুন বেগম (৬৫) নামে এক মহিলার মৃত্যু ও এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সুত্রে জানা গেছে।
শনিবার ১৯ অক্টোবর সকাল পৌনে ৬ টার দিকে উপজেলার ব্রাম্মণবাজার মিশন রোড এলাকায় ঘটনাটি ঘটে নিহত ছমিরুন বেগম কুলাউড়া উপজেলার ভুকশিমইল এলাকার বাসিন্দা মৃত বশির মিয়ার স্ত্রী।
কুলাউড়া থানার এএসআই জাহাঙ্গীর আলম বলেন, যাত্রীবাহি সিএনজিটি কুলাউড়া থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছিলো যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে, আহতরা হলেন চালক আবুল মিয়া(৩১),আসমা বেগম(৩৩),মুসলিম উদ্দিন(৩৯),মারজান বেগম (২৮)। আহতদের মধ্যে ৩ জনকে কুলাউড়া হাসপাতাল ও এক জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভতি করা হয়েছে।
কুলাউড়া থানার এসআই আবুল বাশার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন