কুলাউড়ায় তরুণীর মৃতদেহ উদ্ধার

October 20, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন থেকে বদরুন নেছা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে  উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে তরুণীর লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মখদ্দছ আলী বলেন, শনিবার দুপুর ১২টার দিকে শরীফপুর গ্রামের বাসিন্দা শুক্কুর আলীর ছোট মেয়ে বদরুননেছা ঘরের আড়ায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগান। এসময় তাঁর দিনমজুর বাবা শুক্কুর আলী ও মা এখলাছুন নেছা গৃহস্থালীর কাজে বাড়ির বাহিরে ছিলেন। বাড়িতে ফিরে তাঁর বাবা-মা ঘরের ভিতর বদরুন নেছার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে কুলাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে উপ-পরিদর্শক আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে বদরুন নেছার লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক আবুল বাশার বিষয়টি  নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com