কমলগঞ্জে তালিমুল ক্বোরআন মাদ্রসায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুরে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ইউকের রিজিওনাল হিউম্যান রিলিফ ফাউন্ডেশন (ইউকে)’র আর্থিক সহযোগিতায় ও নোয়াগাঁও তালিমুল ক্বোরআন মাদ্রাসার ব্যবস্থাপনায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চক্ষু ক্যাম্পিং অনুষ্টান উদ্বোধন করেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন (ইউকে)’র ম্যানেজার মেহদী আনছার চৌধুরী ও সিলেট আর ডাব্লিউ ডিও এর নির্বাহী পরিচালক সমীতা নেগম মীরা। এ সময় উপস্থিত ছিলেন নোয়াগাঁও তালিমুল ক্বোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাও: নুরুল মোত্তাকিন জুনায়েদ, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসক গোলাম নুরানী আব্দুর রহমান, জবলু আহমেদ, আলফালা যুব সোসাইটির সভাপতি হুসাইন মোহাম্মদ খালেদ ও হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ইউকের প্রতিনিধিরা। অনুষ্টানে কমলগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও প্রয়োজনীয় ঔষধ, চশমা সরবরাহ করা হয়। এছাড়া ক্যাম্প থেকে বাছাইকৃত অর্ধশতাধিক গরীব রোগীর চোখের ছানি অপসারন করার জন্য আধুনিক চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে সিলেট নিয়ে বিনামূল্যে খাবার থেকে শুরু করে ছানির অপারেশনসহ রোগীকে চশমা ও দুই মাসের ঔষধ প্রদান শেষে আবার নোয়াগাঁও তালিমুল ক্বোরআন মাদ্রসায় পৌছে দেয়া হবে বলে জানান প্রতিনিধি দল।



মন্তব্য করুন