কুলাউড়ায় যানজট নিরসনে মাঠে নেমেছেন ইউএনও

October 23, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় পৌর শহরের যানজট নিরসনে এবার মাঠে নেমেছন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী।

২৩ অক্টোবর বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন স্থানে যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও  সরঞ্জামাদি উচ্ছেদ, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে ও  রেজিস্টেশন বিহীন ও নাম্বার পে¬ট বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দুইটি সিএনজি জব্দ করা হয় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীসহ কুলাউড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএসটিআই এর প্রতিনিধি নিয়ে ওজন মেশিনের সঠিকতা পরিমাপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, শহরের যানজট নিরসনে সবার সম্মিলিত সহযোগিতায় এখন থেকে কাজ করা হবে। নির্ধারিত সিএনজি স্ট্যান্ড না থাকায় শহরের সড়কের দু’পাশে সিএনজি অটোরিকশা সারিবদ্ধভাবে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। যানজট নিরসনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com