কমলগঞ্জে ইয়াবাসহ আটক ২
October 24, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার ২৩ অক্টোবর রাত ৯ টায় কমলগঞ্জ উপজেলার চৌমুহনাস্থ আল-হেলাল রেস্টুরেন্টের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কমলগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাবুল হোসেন (২৩) ও একই গ্রামের হাসিম মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন