পারিবারিক কলহের জের: কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা

October 24, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ পারিবারিক কলহের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানে নিজ বসত ঘরের পিছনের কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে অজয় বড়–য়া (৩২) নামের এক চা শ্রমিকের আত্মহত্যা করেছে। বুধবার ২৩ অক্টোবর রা৩ ৯টায় কমলগঞ্জর সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের ৭ নং শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে। মৃত অজয় বড়–য়া একই চা বাগানের মৃত নানকো বড়–য়ার ছেলে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে চা শ্রমকি অজয় বড়–য়া আত্মহত্যা করেছে বলে খবর পেয়ে উপ-পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘কাঁঠালগাছ থেকে চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “পারিবারিক কলহের জের: কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com