কুলাউড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করলো দুই বখাটে

October 26, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে দুই বখাটে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা দুইটায় উপজেলার ভাটেরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত সানু মিয়া (৩৫) নামক এক যুবককে আটক করেছে।

স্থানীয় লোকজন জানান, উপজেলার ভাটেরা ইউনিয়নের ভাটেরা স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়া মহরির ছেলে আনিছ মিয়া (৩২) ও ভবানীপুর গ্রামের সোনা মিয়া ওরফে মেলেটারির ছেলে সানু মিয়া (৩৫) মিলে জোরপূর্বক ছাত্রীকে তুলে নিয়ে পাশ্ববর্তী রাবার বাগানের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারী ২ বখাটে পালিয়ে যায়। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে। খবর পয়ে ভাটেরা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বখাটে সানু মিয়াকে তার বাড়ি থেকে আটক করে।

নির্যাতিতা ওই স্কুল ছাত্রী জানায়, তাকে মুখ চেপে ধরে আনিছ ও সানু নামে দুই বখাটে মিলে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। নির্যাতিতা স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com