কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় তিনপুলিশ সহ আহত ৪

October 26, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পুলিশের এএসআই ও সিএনজির চালকসহ চার জন আহত হয়েছেন।

শনিবার ২৬ অক্টোবর ভোরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাম্মনবাজারের সিএনজি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়, এ ঘটনায় চালক ফখরুল ইসলামকে (৪২) আটক করেছে থানা পুলিশ সঙ্গে ট্রাকটিকেও জব্দ করা হয়।

আহতরা হলেন- থানার এএসআই এরশাদুল হক (৩০), কনস্টেবল জাকারিয়া আহমদ (২৫), কনস্টেবল সজল মিয়া (৩০), সিএনজির চালক আল-আমিন (২৫)। খবর পেয়ে কুলাউড়া থানার আরক মোবাইল টিম এস আই দিদার উল¬াহ্ তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে পাঠান। পরে অবস্থা বেশি গুরুতর হওয়ায় আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এস আই সনক কান্তি দাস জানান, রাতে সিএনজি নিয়ে এএসআই এরশাদুল হকের নেতৃত্বে রাতের ডিউটি চলছিল ভোরে ডিউটি শেষে থানায় ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের সিএনজিকে চাপা দিলে সিএনজি চালকসহ তারা চারজন গুরুতর আহত হন।

এ ঘটনায় জড়িত ট্রাক ও চালক ফখরুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com