কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় মাটির তৈরি টিউবওয়েল ঘরের দেয়াল চাপায় নেওয়ারুন বেগম (৩৫) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত নেওয়ারুন বেগম
উপজেলার বিলেরপার গ্রামের বয়তুল¬াহ মিয়ার স্ত্রী ও এক মেয়ে এবং দুই ছেলের জননী।
এর আগে শনিবার ২৬ অক্টোবর বিকাল আনুমানিক ৩টার দিকে বিলেরপার গ্রামের নিজ বাড়ির টিউবওয়েল ঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে ভাত খাওয়ার জন্য পানি আনতে ঘরের বাইরের টিউবওয়েল ঘরে যান নেওয়ারুন বেগম। এ সময় হঠাৎ মাটির দেওয়াল ধসে নিচে চাপা পড়েন তিনি। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নেওয়ারুন বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমি উনার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।



মন্তব্য করুন