উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

October 28, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কুলাউড়ায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস।   সোমবার (২৮ অক্টোবর) কুলাউড়া উপজেলায় বর্ণাঢ্য র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনীর  মাধ্য দিয়ে এ দিবসটি উদযাপিত হয়।   অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহসিন।  এছাড়াও বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, ব্রাক ওয়াশ কর্মসুচীর সমন্বয়ক মখলিছুর রহমান প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম, সাংবাদিক আতিকুর রহমান আখই প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com