কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানে ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত
October 28, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার ২৮ অক্টোবর দপুরে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী দলই চা বাগানে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের নেতৃত্বে পুস্পস্তবক অর্পনের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, সমাজসেবক মোস্তফা কামাল, দলই বিজিবি’র ক্যাম্প কমান্ডারসহ বিজিবি সদস্যবৃন্দ। পুষ্পস্তবক অর্পন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিটি নিরবতা পালন ও মোনাজাত করা হয়।



মন্তব্য করুন