কুলাউড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান : ২০হাজার টাকা জরিমানা

October 28, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম খান এর নেতৃত্বে অভিযানকালে ব্রাহ্মনবাজারের নিউ ডায়মন্ড বেকারী ১০ হাজার টাকা,জমজম মিষ্টি ঘর ৩ হাজার টাকা, শ্রী লক্ষী মিষ্টিঘর ২ হাজার টাকা ও গিলাছড়া রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম খান জানান উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাবার,বাসী খাবার,অস্বাস্থ্যকর পরিবেশ ও খোলা খাবার বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে অর্থদন্ড করা হয়। অভিযানে কুলাউড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টার মোঃ জসিম উদ্দিন আহমদসহ থানার পুলিশ ফোর্স সহযোগিতা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com