কুলাউড়া এন সি স্কুলে নবাগত স্কাউটদের দীক্ষা গ্রহণ ও স্কাউট শাখা সম্পন্নকারীদের বিদায় সংবর্ধনা

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ এন সি (নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়) স্কুলের নবাগত স্কাউটদের স্কাউট ইউনিটে যোগদান উপলক্ষ্যে দীক্ষা গ্রহন অনুষ্ঠান ও স্কাউট শাখা সম্পন্নকারীদের গ্রুপ ত্যাগ উপলক্ষ্যে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমেদের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আঞ্চলিক স্কাউটের কোষাধ্যক্ষ অন্যতম স্কাউট ব্যাক্তিত্ব স.ব.ম. দানিয়াল, মৌলভীবাজার জেলা স্কাউটসটের সাবেক সম্পাদক আব্দুল ওয়াহিদ ,বাংলাদেশ স্কাউট জাতীয় সদর দপ্তর এর গ্রোথ মনিটরিং চীফ রাসেল মিয়া, মতহসিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান সুরুক, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম,মুক্ত স্কাউট সম্পাদক সামসু উদ্দিন বাবু,প্রাক্তন স্কাউট জয়নাল প্রমুখ।



মন্তব্য করুন