অনলাইন নুতন সংবাদ এর উদ্বোধনে রাসূল (সঃ) এর ৪১তম বংশধর

October 31, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় রাসুল (সাঃ) এর ৪১ তম বংশধর আওলাদে রাসুল জৈনপুরী পীর আলহাজ সাইয়্যেদ মাহবুবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানের প্রশংসা করে বলেন দেশকে রক্ষা করতে হলে সবাইকে শুদ্ধি অভিযানে অংশ নিতে হবে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ট লেখনীর মাধ্যমে দেশ ও সমাজের পাশাপশি দ্বীনের খেদমত করার আহ্বান জানান। কুলাউড়া উপজেলায় ৩ অক্টোবর বুধবার অনলাইন দৈনিক নুতন সংবাদ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যুক্তরাজ্যস্থ কমিউনিটি লিডার,পত্রিকার প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ ফারুক উদ্দিন আহমদ (সুন্দর) এর সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক একেএম তাহিরুল হকের পরিচালনায় সিংগুর কাজীবাড়ী সংলগ্নস্থানে ‘নুতন সংবাদ’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে পত্রিকা প্রকাশের ভুয়শী প্রশংসা ও সফলতা কামনা করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান,ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ,ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন,জুড়ী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম,পত্রিকার ভাইস চেয়ারম্যান কাজী একেএম বদরুল হক,সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, এম মছব্বির আলী, সাইদুল হাসান সিপন, মাহফুজ শাকিল, জসিম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com