কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

November 2, 2019,

এইচ ডি রুরেল॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের গৌরীসংঙ্কর গ্রামে পানিতে ডুবে ওসমান সাঈদ মামুনুন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়ে।

শনিবার ২ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশু কুলাউড়া ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশনের কোষাধক্ষ্য ও ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমির পরিচালক মোহাম্মদ কাওছার হোসেইন বাবলুর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ১২টার দিকে মানুন খাবার খাচ্ছিল। হঠাৎ করে খাবার শেষ করে বাহিরে গিয়ে সবার অজান্তেই বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় সে। পরে শিশু মানুনকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুরে ভাসতে দেখে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অক্সিজেন দেওয়া অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com